মুফতী ফয়জুল করীমের ওপর হামলায় ঘটনায়
আল্লামা মাহমূদুল হাসানের তীব্র নিন্দা
সদ্য সমাপ্ত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ির মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা মাহমূদুল হাসান বলেন, মুফতী ফয়জুল করীম বাংলাদেশের একজন গ্রহণযোগ্য আলেমে দ্বীন। ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজে তার ভূমিকা চর্চিত ও সমাদৃত। সারাদেশে তার অনেক অনুসারী ও ভক্ত-মুরিদ রয়েছে। এমন একজন সম্মানী ও নির্বিবাদী আলেমের ওপর প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনা দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনা সারাদেশের আলেম সমাজ ও ইসলামপ্রিয় মানুষদের বিদগ্ধ করেছে। যে বা যারাই এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
আল্লামা মাহমূদুল হাসান আরো বলেন, নির্বাচন চলাকালে একজন মেয়র পদপ্রার্থীর ওপর এমন নির্বিঘ্ন হামলা যেমন দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করে, তেমনি এটা দেশ, জাতি ও সরকারের ভাবমূর্তিকেও মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। একজন আলেম হচ্ছে জাতির রাহবার। সরকারের দায়িত্ব আলেম-ওলামার সম্মান রক্ষার বিষয়টি সুনিশ্চিত করা। সংখ্যাগরিষ্ট মুসলমানের দেশে একজন আলেমের ওপর দিনেদুপুরে হামলা করা মোটেই কাম্য নয়। আমি এর তীব্র নিন্দা জানাই।
দেশের বিভিন্ন প্রান্ত হতে সমবেদনা জানাতে চরমোনাইতে ওলামায়ে কেরামের ঢল
শায়খে চরমোনাই হাফি. কে সমবেদনা জানাতে চরমোনাই আসলেন গ্র্যান্ড মুফতি আল্লামা মিজানুর রহমান সাইদ হাফি. ও রেজাউল করিম আবরার
খেলাফত মজলিসের প্রতিনিধি দল, ছারছিনা পীর সাহেবের জামাতা মির্জা নুরুর রহমান বেগ এবং তালগাছিয়ার পীর সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম বাদ আছর শায়খে চরমোনাইয়ের প্রতি সমবেদনা জানাতে চরমোনাই উপস্থিত হয়েছিলেন
নন্দিত ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সহ একদল ওলামা কাফেলা এবং বিএনপি নেতা রহমতুল্লাহ সাহেবের নেতৃত্বে একদল নেতাকর্মী শায়খে চরমোনাই'র সাথে সাক্ষাত করেন।
নন্দিতা বয়েজ ও তরুণ লেখক হাবিবুর রহমান মিসবাহ অসুস্থতা নিয়েও শায়েখের খোঁজখবর নিতে আসেন
ফেনী থেকে বিশিষ্ট লেখক ও রাজনৈতিক গবেষক শাইখুল হাদিস মাওলানা আবদূর রাজ্জাকের সাথে শায়খ এর মুলাকাত
দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী গালুয়া দরবারের পীর সাহেব মাওলানা আঃ রহিম সাহেব আজ শায়খে চরমোনাই'র সাথে সাক্ষাত করেন।
শায়খে চরমোনাই'র সাথে সাক্ষাত করেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম জিরি মাদ্রাসার স্বনামধন্য মোহতামীম আল্লামা খোবায়েব হাফিজাহুল্লাহ ও বিশিষ্ট লেখক গবেষক আল্লামা আ.ফ.ম খালিদ হোসাইন সহ এক ওলামা কাফেলা।











0 Comments