Ticker

6/recent/Main-posts

Header Ads

উৎফুল্লতা, কৈফিয়ত এবং হয়তো...

উৎফুল্লতা, কৈফিয়ত এবং হয়তো----


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সক্ষমতার আরেকটি নজির এটা। হাজারো তরুণের এই সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তির প্রধানতম জায়গা।

সাম্প্রতিক রাজনীতিতে তারুণ্যের শক্তি দেখানোর একটা প্রবনতা তৈরি হয়েছে। বিএনপি তারুণ্যের সমাবেশ করেছে। আলীগ তারুণ্যের জয়গান নামে নিজেদের পক্ষভুক্ত তরুণদের উপস্থাপন করেছে।

উভয় দলের তারুণ্যের সাথে এই তারুণ্যের গুনগত পার্থক্য বিবেচনা না করলে সত্যের সাথে প্রতারনা হবে।

নিশ্চিত করে বলা যায়, এই তারুণ্য চরিত্র, শুদ্ধতা ও শুভ্রতায় অন্য তারুণ্যের চেয়ে যোজন যোজন এগিয়ে। তারুণ্যের এই সমাবেশ তারুণ্যের জন্য কোন বৈষয়িক সুবিধা যোগ করে নাই বরং এখানে উপস্থিত সকলেই নিজেদের বৈষয়িক স্বার্থ ত্যাগ করেই এখানে এসেছে।

এই তারুণ্য রাজনীতি করে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য না। এরা ক্যারিয়ার, অর্থ-বিত্ত বা শক্তির জন্য রাজনীতি করে না।

ফলে এই তারুণ্যের শক্তি, মাজেজা ও তাৎপর্য আলাদা।

এই তারুণ্য সম্মিলনকে প্রতিষ্ঠাবার্ষিক সমাবেশ আকারে না দেখিয়ে চলতি প্রবনতাকে বিবেচনা করে তারুণ্যের শক্তি প্রদর্শন আকারে দেখালে রাজনীতিতে তা আরো বেশি প্রভাব সৃষ্টি করতে পারতো।

এই সমাবেশের সাথে সংশ্লিষ্ট সকলকে হৃদয়ের গহীন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

কৈফিয়ত-----
আমি এককালে এই তারুণ্যের অংশ ছিলাম। এখন সময়ের প্রভাবে আমি আর তারুণ্যের কাতারে নাই। তবে অতিত স্মৃতির তাকিদে আমি এই সমাবেশে কঠোর-কঠিন ভালোবাসায় আমন্ত্রিত ছিলাম।

কিন্তু এই তারুণ্যকে কি বলবো বা তাদের সামনে কি করে মুখ দেখাবো সেই অস্বস্থিতে আমি এখানে হাজির হতে পারি নাই। আগে যখন তাদের সামনে দাড়াইতাম তখন আমি তাদের সমমানের/তাদের চেয়ে বেশি পরিশ্রম করে/ত্যাগ-কোরবানী করেই তাদের সামনে দাড়াতাম। ফলে হৃদয়ের গভীর থেকে উৎসারিত বার্তা তাদের সামনে তুলে ধরা যেতো।

এখন তো আমার সেই অবস্থা নাই। তাদের সামনে দাড়ানোর মতো কোরবানী-ত্যাগ বা পরিশ্রম আমার এখন নাই। ফলে তাদেরকে দেয়ার মতো কোন বার্তা আমার কাছে নাই। হৃদয় নিংড়ানো কোন অভিব্যাক্তি নাই। তাই আমি এই সমাবেশে উপস্থিত নাই।

আবারো যদি কখনো জীবনবাজি রেখে, ক্যারিয়ার-সংসার উৎসর্গিত করে, দুনিয়াবোধকে উপেক্ষা করে, একমাত্র জান্নাতকে সামনে রেখে মাঠের রাজনীতিতে-সংগ্রামে যোগ দিতে পারি তাহলে আবারো আমি এই তারুণ্যের সাথে কোন কাতারে দাড়াবো; ইনশাআল্লাহ

হয়তো স্টেজে, হয়তো স্বেচ্ছাসেবকের পোষাকে, হয়তো শ্লোগানে, হয়তো শহীদের সারিতে!

Post a Comment

0 Comments