পৃথিবীর বুকে অমর হয়ে থাকা একজন বীর আরতুগ্রুল গাজী। আরতুগ্রুল ইবনে সুলাইমান শাহ! তিনি তার পুরো জীবনটা উৎসর্গ করেছেন খোদার রাহে ও তারই কালিমা প্রতিষ্ঠিত করার জন্য।
যার চেতনায় জাগ্রত হয়েছিল তুর্কি জাতি, যার আহ্বানে সাড়া দিয়েছিল আনাতোলিয়ার অধিবাসীগণ, যার বীরত্বের কারণে বাইজেন্টাইন সাম্রাজ্য সর্বদা প্রকম্পিত থাকত, যার উপস্থিতি জানতে পারলে নাইট টেম্পলাররা পালায়ন করত, যার কারণে সামগ্র বিশ্বের মুসলিম একত্রিত হয়েছিল একই পতাকাতলে...
- আরতুগ্রুল গাজী অটোমান সম্রাজ্যের ভীত স্থাপন করে গিয়েছেন। আরতুগ্রুল ছিলেন কায়ী বসতির বে' সোলাইমান শাহ এর ৩য় সন্তান। সোলাইমান শাহ সর্বদা ন্যায়ের পথে অটুট ছিলেন, তারই ধারাবাহিকতায় তার ছেলে আরতুগ্রুল ও সবসময় ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়ে গেছেন। তিনি তার নিজের ভাই কিংবা ছেলেকেও ছাড় দেন নি। কারো প্রতি স্বজনপ্রীতি দেখান নি। সর্বদা জালিমদের বিরুদ্ধে লড়ে গেছেন। মাজলুম ব্যক্তি যে ধর্মের হোক না কেনো আরতুগ্রুল তাদের সাহায্য করতেন। আরতুগ্রুলের সহযোদ্ধা ছিলেন তুরগুত বে, কমান্ডার বামসী, দোগান আল্প, আব্দুর রহমান আল্প। এবং বিশ্বস্ত লোক ছিলেন বিখ্যাত চিকিৎসক আর্তুক বে। আরতুগ্রুল যুদ্ধের ময়দানে তার সহযোদ্ধাদের নিয়ে #হাইদির_আল্লাহ #হাকতির_আল্লাহ বলে তরবারী নিয়ে ঝাপিয়ে পড়তেন। আরতুগ্রুলের তীঘ্ন বুদ্ধি ছিলো, তার তরবারি যেমন ধারালো ছিলো তেমনি তার যুদ্ধের কৌশলও ছিলো তার তরবারির মতো ধারালো...
তারা সূর্যকে বানিয়েছে তাদের নিশান,
আকাশকে বানিয়েছে তাদের তাবু। তারা তাদের ঘোড়াকে ছুটিয়ে নেয় অকূল দিগন্তে।তারা তরবারিকে বানিয়েছে তাদের সঙ্গী এবং তারা ছিলো অকুতোভয় সৈনিক।তারা হকের বানি ছড়িয়ে দিতো সাগরের পর সাগর, ভূখণ্ডের পর ভূখন্ড। যখন আশার প্রদীপ নিভু প্রায়, তারা চারদিকে পুনরুত্থানের ডাক ছড়িয়ে দিলো। ন্যায়বিচার চিরন্তন....স্বাধীনতা চিরন্তন...✌️
আরতুগ্রুল সেলজুক শাহাজাদী হালিমা সুলতানাকে বিয়ে করে। আরতুগ্রুল এর ৩সন্তান। গুন্দোজ, সাবচী, উসমান।
প্রত্যেকটা সিজনে একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেক পদে পদে বিশ্বাসঘাতকতা! তাও আপন মানুষের বিশ্বাসঘাতকতা..
সামান্য অর্থের লোভে কিংবা ক্ষমতার মোহে নিজেদের রীতি বিসর্জন দিতে বিশ্বাসঘাতকেরা দ্বিধাবোধ করতো না।
প্রত্যেক পদে পদে আরতুগ্রুলের জন্য বিপদ অপেক্ষা করতো। একদিকে তুর্কী বসতির বে'দের উচ্চাকাঙ্খা, ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা। পশ্চিমে ক্রুসেডারদের ষড়যন্ত্র। পূর্বে চেঙ্গিস খানের দুর্ধর্ষ মঙ্গোল বাহিনীর তান্ডব। আরতুগ্রুল আল্লাহর উপর অবিচল থেকে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যখনই কোন হতাশা তাকে বিচলিত করতো তখনই শায়েখ ইবনে আরাবী আরতুগ্রুলকে সাহস যোগাতেন।
*আরতুগ্রুল এর বিজয়-
- নাইটদের দূর্গ ধ্বংস।
- আলেপ্পোর প্রাসাদ এবং আমির এল আজিজকে ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা।
- আনাতোলিয়ার সবচেয়ে বড় বাজার 'হানলি বাজার' জয়।
- কারাসাহিজার দূর্গ জয়।
- সেলজুক সম্রাজ্য এবং সুলতান আলাউদ্দিন কায়কোবাদকে ষড়যন্ত্র থেকে রক্ষা করা।
- রাজ্যপাল হওয়া।
- সোগুত বিজয় করা।
- সুলতান গিয়াসউদ্দিন কায়খসরুকে রক্ষা করা।
- সুলতান কাইকাউসকে মঙ্গোলদের থেকে রক্ষা করা।
- আনাতোলিয়া থেকে মঙ্গোলদের বিতাড়িত করা।
*দিরিলিস আর্তুগ্রুল সিরিজে যাদের মৃত্যুতে সবচেয়ে কষ্ট লেগেছে-
- আইকিয
- উমর (পূর্বের নাম ক্লাডিওস)
- উস্তাদ দেলিদেমীর
- দোগান আল্প
- দরবেশ ইসহাক
- আতষিয
- আহমেদ আল্প (নওমুসলিম)
- হালিমা সুলতানা
- আলিয়ার বে
- সামসা আল্প
- আসলিহান
- অঘুজ আল্প
- দুমরুল আল্প
- সোলাইমান আল্প
- মারগান (মঙ্গল সেনা)
* আরতুগ্রুলের চৌকস শত্রু-
- বাইজু নয়ান
- আমীর সাদেত্তীন কোপেক
- কমান্ডার দ্রাগোস
- টেকফুর ভাসিলিউস
- টেকফুর আরেস
- আরিকবুকা
* এই সিরিজে আরতুগ্রুলের সহযোদ্ধাদের মধ্যে আমার প্রিয় আল্প (সৈন্য) ছিলো-
- তুরগুত আল্প
- বামসী আল্প
- দোগান আল্প
- আব্দুর রহমান আল্প
- দুমরুল আল্প
- সামসা আল্প
- গুনকোত আল্প
- মেলিকশাহ আল্প
- অঘুজ আল্প
*যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে-
- ক্লাডিওস (উমর)
- টেকফুর আরেস (আহমেদ আল্প)
- মারগান (মঙ্গল সেনা)
- চেঙ্গিস খানের নাতি বারকে খান
সর্বোপরি এই সিরিজটি বিশ্বের প্রায় ৫০টির বেশি দেশে নিজস্ব ভাষায় ডাবিং করা হয়েছে। পাকিস্তান, আজারবাইজান, ইরান, উজেবেকিস্থান সহ প্রায় অনেক দেশে সরকারি টিভি চ্যানেলে ডাবিং করে প্রচার করা হয়েছে। আমাদের দেশেও একুশে টিভি, মাছরাঙা টিভিতে ২সিজন বাংলা ডাবিং করে প্রচার করা হয়েছে।
এই সিরিজ গিনেস ওয়ার্ল্ড এ রেকর্ড হয়েছে। প্রত্যেক মুসলমানের উচিত এই সিরিজ দেখা, ইসলামের গৌরবগাঁথা ইতিহাস সম্পর্কে সকলেরই জানা উচিত।
#dirilisertugrul


0 Comments